শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ ইব্রাহিমের দুর্দান্ত গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের রোনালদোর বিদায়ে এক শব্দে শ্রদ্ধা জানালেন নেইমার মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’ গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৪ নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি: প্রতিরক্ষামন্ত্রীর পদ হারাতে পারেন হেগসেথ এআই প্রযুক্তির শেয়ারে দরপতন অব্যাহত, ঘুরে দাঁড়াচ্ছে তেলের বাজার ইউক্রেনের শান্তি আলোচনায় গুরুত্ব হারানোর শঙ্কা ইউরোপের: মেলোনি ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ নেত্রকোণায় মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

রাশিয়াকে ক্ষেপনাস্ত্র দিল ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। এ ঘটনায় বার্তা সংস্থা রয়টার্স বলছে, সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞায় থাকা দেশ দুইটির মধ্যে সম্পর্ক গভীর হয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নিয়ন্ত্রক বিপ্লবী গার্ড যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ ব্যাপারে গোপনীয়তা রক্ষা করছে।

ইরানের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের প্রথম চালান রাশিয়ায় যায় জানুয়ারিতে। এর আগে দেশ দুইটির মধ্যে নিরাপত্তা চুক্তি সই হয়। অন্যদের মতো নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন এখন পর্যন্ত চারটি চালন সম্পন্ন হয়েছে। বাকি চালান শিগগির রাশিয়ায় পৌঁছাবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

এর আগে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে, যা মস্কো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে ইরান জানায় যুদ্ধ শুরু হওয়ার আগে মস্কোকে কিছু ড্রোন সরবরাহ করা হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit