শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ ইব্রাহিমের দুর্দান্ত গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের রোনালদোর বিদায়ে এক শব্দে শ্রদ্ধা জানালেন নেইমার মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’ গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৪ নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি: প্রতিরক্ষামন্ত্রীর পদ হারাতে পারেন হেগসেথ এআই প্রযুক্তির শেয়ারে দরপতন অব্যাহত, ঘুরে দাঁড়াচ্ছে তেলের বাজার ইউক্রেনের শান্তি আলোচনায় গুরুত্ব হারানোর শঙ্কা ইউরোপের: মেলোনি ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ নেত্রকোণায় মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

সমুদ্র সম্পদ অনুসন্ধান-আহরণ প্রয়োজন: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সমুদ্র সম্পদ অনুসন্ধান এবং আহরণের ওপর গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু কর্তৃক ‘টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট, ১৯৭৪’-প্রণয়নের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্লু ইকোনমি যাতে বাস্তবায়ন করতে পারি তার জন্য বিশেষ ব্যবস্থা আমরা নিচ্ছি। তিনি বলেন, এখন আমাদের অনেক দায়িত্ব রয়েছে, সমুদ্র সম্পদ কীভাবে ব্যবহার করবো। আমাদের সমুদ্রে যে সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ, সামুদ্রিক উদ্ভিদ, সামুদ্রিক সম্পদ বিশেষ করে আমাদের খনিজ সম্পদ তেল গ্যাস উত্তোলন করতে হবে। এটা আমাদের দেশের জন্য প্রয়োজন।  

শেখ হাসিনা বলেন, যে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি সেটা ব্যবহার করে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করে যেতে চাই। বিদেশি বিনিয়োগ আহ্বান করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের দেশে এগিয়ে যাবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ভাবে যারা বিনিয়োগ করতে চান তাদেরও আরও বিনিয়োগ করার আহ্বান জানাই।

শেখ হাসিনা বলেন, ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করে বাস্তবায়ন শুরু করেছি। আমরা কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হবো না। কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা আমাদের থাকতে হবে। আমাদের দেশটা স্বাধীন দেশ, কাজেই স্বাধীনতা সুরক্ষায় যা প্রয়োজন সেটা করে যাবো।  

তিনি বলেন, আমাদের দেশে বিশাল জলরাশি, এই জলরাশির নিরাপত্তা নিশ্চিত করা এটা নৌ বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেটা তারা যথাযথ ভাবে পালন করে যাচ্ছে। প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনীর সবদিক থেকে দক্ষ হোক।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। পরে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।  

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit