শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ ইব্রাহিমের দুর্দান্ত গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের রোনালদোর বিদায়ে এক শব্দে শ্রদ্ধা জানালেন নেইমার মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’ গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৪ নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি: প্রতিরক্ষামন্ত্রীর পদ হারাতে পারেন হেগসেথ এআই প্রযুক্তির শেয়ারে দরপতন অব্যাহত, ঘুরে দাঁড়াচ্ছে তেলের বাজার ইউক্রেনের শান্তি আলোচনায় গুরুত্ব হারানোর শঙ্কা ইউরোপের: মেলোনি ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ নেত্রকোণায় মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক বহাল থাকছে, সাথে পিঁয়াজও রফতানি করবে না ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : সেদ্ধ চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই শুল্ক অব্যাহত থাকবে। আর পিঁয়াজ রফতানিও আগের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

২০২৩ সালের আগস্ট মাসে দেশের বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত। সেসময় জানানো হয়েছিল, চলতি বছরের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত এই শুল্ক জারি থাকবে। তবে গতকাল বুধবার আবার জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের শুল্কই বহাল থাকবে।

ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে চাল রফতানির বেলায় ২০ শতাংশ শুল্ক অনির্দিষ্টকালের জন্যই জারি থাকবে।

৩১ মার্চ পর্যন্ত পিঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল মোদি সরকার। তবে সেই সময়কালও আরো বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার তারা আবার পরিষ্কার করে জানিয়েছে, সেই সময় এগিয়ে আনার কোনো সম্ভাবনা তো নেই-ই। বরং নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

ভারতের বাজারে সম্প্রতি পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এমন কথা ছড়িয়ে পড়ায় তরতর করে বাড়তে থাকে নিত্যপণ্যটির দাম। এর জেরে ভারতের বৃহত্তম পিঁয়াজ বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওয়ের পাইকারি বাজারে মাত্র দুই দিনের মধ্যে পিঁয়াজের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যায়। ১৭ ফেব্রুয়ারি প্রতি কুইন্টাল পিঁয়াজের দাম ছিল ১ হাজার ২৮০ রুপি। ১৯ ফেব্রুয়ারি তা ১ হাজার ৮০০ রুপিতে উঠে যায়।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit