বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

শহীদ ধীরেন্দ্রনাথের নামে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শহীদ ধীরেন্দ্রনাথের নামে ব্রাহ্মণবাড়িয়াতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি উত্থাপন করা হয়। 
প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য মো. ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক আ. ফ. ম কাউসার এমরান, সিনিয়র সদস্য আবদুন নূর, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আকরাম, মোজাম্মেল হোসেন, আশেক মান্নান হিমেল, জহির রায়হান, মেহেদী নূর পরশ প্রমুখ।
এ সময় জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালের ২৫ ফেব্রæয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনে সকল কার্যবিবরনীতে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলার রাখার প্রথম দাবি উত্থাপন করেন। ১৯৭১ সালে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানী বাহিনীর হতে শহীদ হন। অথচ মহান এই মানুষটি নামে জেলা আজ পর্যন্ত কোনো সরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেনি। 

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit