শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম

শহিদ দিবসে মাটিরাঙ্গায় জোনের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দূর্গম পাহাড়ী জনপদের পিছিয়ে পড়া জনগোষ্টিদের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছে মাটিরাঙ্গা সেনা জোন তারই ধারাবাহিকতায় মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। দিনব্যাপী প্রায় ছয়‘শ মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালের দিকে  মাটিরাঙ্গা সদর ইউনিয়নের গকুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা মাটিরাঙ্গা জোনের এমন মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম কয়েকটি গ্রামের মানুষ বরাবরই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে দুর্গম জনপদের চিকিৎসা সেবা বঞ্চিত দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। 

প্রধান অতিথি,র বক্তব্যে, মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি  বলেন, সেনাবাহিনী পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্টিদের  মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ভাষা শহিদদের স্মরনে দুর্গম পাহাড়ী জনপদে চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে সেনাবাহিনী। চিকিৎসা সেবা পাশাপাশি বিনামূল্যে  ওষুধ দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর এমন মানবিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit