শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উন্নতি জয়সওয়ালের

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২১ ফেব্রুয়ারি) আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিং হালনাগাদ করা হয়। সেখানে ৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন তিনি। ৮৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন কিউই তারকা কেইন উইলিয়ামসন।

 এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে ২টি ডাবল সেঞ্চুরির ইনিংস উপহার দিয়েছেন। আর সাদা পোশাকে তিন সেঞ্চুরির মধ্যে সর্বনিন্ম রান ১৭১। এ দিকে ভারত-ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে ১২ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন ইংলিশ ওপনোর বেন ডাকেট। অপরদিকে ২ ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন জো রুট। 

অন্য দিকে ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি সিরিজে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়েছেন গাভাস্কার। আর তাও ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। এরপর ৫৪ বছর পার হয়ে গেলেও এই রেকর্ড ভাঙতে পারেনি আর কোনো ভারতীয় ক্রিকেটার। তবে জয়সওয়ালের সামনে সেই রেকর্ড ভাঙ্গার সুযোগ রয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিন ম্যাচ খেলে এরই মধ্যে ৫৪৫ রান করে ফেলেছেন জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে আরও দুই টেস্টে সর্বোচ্চ চারবার ব্যাটিং করার সুযোগ পাবেন তিনি। এই চার ইনিংসে জয়সওয়ালের দরকার ২৩০ রান। বর্তমানে জয়সওয়ালের ব্যাট যেভাবে কথা বলছে, তাতে এই রান করা কোনো ব্যাপারই না তার জন্য।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit