বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিলো বাংলাদেশ সরকার শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

মেজাজ নিয়ন্ত্রণ এবং উদ্বেগ কমায় যেসব খাবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মাসনিক ভাবে সুস্থ থাকা পরিবর্তিত হয় আমরা কি খাই তার ভিত্তিতে। কারণ খাদ্য এমন এক বস্তু, যা আমাদের সমগ্র শরীরের কার্যক্রমকে প্রভাবিত করে। কিছু খাবার আছে যা আমাদের মেজাজকে প্রভাবিত করতে পারে। যেমন- বেরি, বাদাম, বীজ জাতীয় খাবার উচ্চ নিউট্রিয়েন্টসম্পন্ন হয়। এসব খাবার যেমন মানসিক স্বাস্থ্যকে উন্নত রাখতে সাহায্য করে, তেমন মেজাজকেও নিয়ন্ত্রণে রাখে।      

ভারতের নিউট্রিশনিস্ট এবং জীবনধারা বিশেষজ্ঞ গীতিকা বাজাজ বলেছেন মানসিক চাপ নিয়ন্ত্রণকারী কিছু খাবারের নাম-

১. খাবার নিয়ন্ত্রণ: উচ্চ চিনি বা সুগার এবং স্নেহজাতীয় খাবার পরিত্যাজ্য। এসব খাবার মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধি করে।  

২. অ্যান্টিঅক্সিডেন্ট: ‍বেরিজাতীয় ফলে উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এসব খেলে মস্তিষ্ক কোষের ক্ষতি প্রতিরোধ করা যায়। তাছাড়া, মানসিক চাপ কমাতেও সাহায্য করে।

৩. জিঙ্ক:  কাজু বাদামে জিঙ্কের আধিক্য থাকে। শতকরা ১৪ থেকে ২০ ভাগ জিঙ্ক প্রদান করার ক্ষমতা আছে কাজু বাদামে। কাজু খেলে উদ্বেগ হ্রাস পায়।

৪. ম্যাগনেসিয়াম: চিয়া বীজ, কুমড়ার বীজ এবং ডিমে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। মেজাজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম।

৫. ট্রিপটোফ্যান: ট্রিপটোফ্যানের অনন্য উৎস হলো ডিম। এছাড়াও, এই খাবার সেরোটোনিন উৎপাদনে এবং মেজাজ নিয়ন্ত্রণে অবদান রাখে।

৬. দুগ্ধজাতীয় খাবার: দুধে ট্রিপটোফ্যান, মেলাটোনিন এবং ভিটামিন বি থাকে। দুধের পুষ্টি মানসিক চাপ কমায় এবং ভালো ঘুম হতে সাহায্য করে।

৭. শাক: ফোলেট সমৃদ্ধ শাক-সবজি নিউরোট্রান্সমিটার উৎপাদন করে। এরা উদ্বেগের বিরুদ্ধে লড়াই করে মানসিক অশান্তি নিয়ন্ত্রণে রাখে।

৮. ভিটামিন ডি : ভিটামিন ডি এর উন্নত উৎস সালমন এবং সার্ডিন। এই খাবারগুলো উদ্বেগের সাথে মেজাজ সম্পর্কিত সমস্যাও উপশম করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit