শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

রাশিয়ার ওয়ান্টেড তালিকায় নাভালনির ভাই

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর পর এবার তার ভাই ওলেগ নাভালনিকে ওয়ান্টেড তালিকায় রেখেছে রাশিয়া। তবে কেন তার নাম এই তালিকায় রাখা হয়েছে তা বিস্তারিত প্রকাশ করেনি দেশটি। বুধবার (২১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে কারাগারে মারা যাওয়া বিরোধী রাজনীতিবিদ আলেক্সি নাভালনির ওলেগ নাভালনিকে রাশিয়া একটি ওয়ান্টেড তালিকায় রেখেছে। এদিকে ওলেগ নাভালনিকে গত বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং করোনা মহামারি বিধি লঙ্ঘনের অভিযোগে এক বছরের সাজা দেওয়া হয়েছিল। তবে বর্তমানে তার অবস্থান অজানা।

রুশ এই মন্ত্রণালয় বলেছে, ফৌজদারি অপরাধের কারণে ওলেগ নাভালনিকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে আরও বিশদ বিবরণ দেওয়া হয়নি। উল্লেখ্য, গত সপ্তাহে মাত্র ৪৭ বছর বয়সে কারাগারে মৃত্যু হয় রাশিয়ার সবচেয়ে আলোচিত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির। রাশিয়ার বিরোধী দলীয় সমাজের প্রধান ব্যক্তিতে পরিণত হয়েছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা নেতারাও নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করেছেন এবং পরিণতির জন্য সতর্ক করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit