শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাসের সঙ্গে পিক-আপের মুখোমুখি সংঘর্ষে  দুই নারী নিহত। 

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রীতি বালা গুহ (৪৫)ও অনিমা ঘোষ (৬৫)নামে দুই নারী নিহত হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাসের সঙ্গে সাপমারা এলাকায় মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অন্তত ১৫ জন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে।এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit