বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

সমৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ যমুনা গ্রুপ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : ‘সমৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ যমুনা গ্রুপ’ এই স্লোগানে রাজধানীর ডেমরায় যমুনা গ্রুপের অভ্যন্তরীণ অডিটরস সম্মেলন—২০২৪ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যমুনা গ্রুপের উদ্যোগে বুধবার দুপুরে রকল্যান্ড অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব প্রধান বক্তার বক্তব্য ও প্রশিক্ষণ দিয়েছেন যমুনা গ্রুপের জিএম (অডিট এন্ড ইন্টারনাল কন্ট্রোল) মোহাম্মদ জুলফিকার হায়দার। 

এ সময় যমুনা গ্রুপের সব অভ্যন্তরীণ নিরীক্ষকদের মাঝে একটি সংগঠনের কার্যকারিতার ধারাবাহিক মূল্যায়নে অভ্যন্তরীণ নিরীক্ষকের ভূমিকা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, গুড গভারনেন্স এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট সঠিক সময়ে রিপোর্ট দেওয়া নিয়ে নানা বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিশেষ করে আধুনিক প্রতিযোগিতামূলক প্রযুক্তিনির্ভর ও ক্রমবর্ধমান পরিবর্তনশীল পরিস্থিতির আলোকে একটি প্রতিষ্ঠানকে কীভাবে লাভজনক ও সার্বিক সমৃদ্ধিতে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব অডিট মো. আবু নাফিজ এফসিএ, যমুনা গ্রুপের ডিজিএম মো. নজরুল ইসলাম, যমুনা স্পিনিং বিভাগের এজিএম (অভ্যন্তরীণ নিরীক্ষা) এসএম সিরাজুল ইসলাম, যমুনা গ্রুপের এজিএম (ইন্টারনাল অডিট) মো. আমিনুল ইসলাম, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ শাহাজাহান মিয়া, সিনিয়র ম্যানেজার (অডিট) মো. আশরাফুল আলম, অভ্যন্তরীণ অডিট ম্যানেজার হোরাইন এইচটিএফ মোহাম্মদ আসনাদুল ইসলাম ও যমুনা ডেনিমস লিমিটেডের ম্যানেজার মো. রেজাউল করিম জুয়েল।

যমুনা গ্রুপের জিএম মোহাম্মদ জুলফিকার হায়দার বলেন, আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বায়নের যুগে যমুনা গ্রুপ সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। আর এটি সম্ভব হয়েছে মালিকপক্ষের ঐকান্তিক প্রচেষ্টা ও পূর্ন সহযোগিতায়। এদিন কর্মশালায় যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও স্বপ্নদ্রষ্টা মো. নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তার পরিবারের সব সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit