শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সিংহের থাবায় চিড়িয়াখানা কর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক দশক ধরে সিংহের দেখাশোনা করছিলেন নাইজেরিয়ার ওবাফেমি আওলোও ইউনিভার্সিটির (ওএইউ) চিড়িয়াখানার দ্বায়িত্বে থাকা ভেটেরিনারি টেকনোলজিস্ট ওলাবোদে ওলাউই। শেষ পর্যন্ত এই সিংহই হয়েছে তার মৃত্যুর কারণ। একটি পুরুষ সিংহের থাবায় সোমবার মৃত্যু হয়েছে এই চিড়িয়াখানা কর্মীর।  ওএইউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।  খবর বিবিসির। 

প্রায় ৯ বছর আগে ওএইউ বিশ্ববিদ্যালয় চিড়িয়াখানাতেই এই পুরুষ সিংহটি জন্মেছিল। আর তখন থেকেই তার দ্বায়িত্বে ছিলেন ওলাউই।  তার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আবিওদুন ওলারেওয়াজু বলেন, ‘দুঃখজনকভাবে পুরুষ সিংহটি ওলাউইকে মেরে ফেলেছে। তবে সিংহটি ঠিক কী কারণে এমন আক্রমণাত্মক হয়ে উঠেছে সে বিষয়ে তারা এখনো কিছু জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।  

ওএইউ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আদেবায়ো সিমিওন বামিরে এই ঘটনায় শোক প্রকাশ করে পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা আব্বাস আকিনরেমি নাইজেরিয়ার ভ্যানগার্ড সংবাদপত্রকে বলেছেন, চিড়িয়াখানায় সিংহদের খাওয়ানোর পর দরজায় তালা মারতে করতে ভুলে যান ওলাউই। এরপরই এমন আক্রমণের শিকার হন। তার এমন মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে পুরো বিশ্ববিদ্যালয়।  একটি প্রতিনিধিদল ওলাউইয়ের পরিবারের কাছে সমবেদনা জানিয়েছে।

উত্তর নাইজেরিয়ার কানোতে একটি চিড়িয়াখানায় ৫০ বছরেরও বেশি সময় ধরে সিংহদের দেখাশোনা করছেন আব্বা গান্ডু নামের এক ব্যাক্তি। ওলাউয়ের মৃত্যুর ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন তিনি।  চিড়িয়াখানায় আরও সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলেও জানিয়েছেন আব্বা গান্ডু।  যদিও তিনি বলেছেন, ‘এই ঘটনাটি কোনোভাবেই আমাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করবে না।  কারণ আমি মৃত্যুর আগপর্যন্ত সিংহদের খাওয়ানোর কাজই করে যেতে চাই। ‘ 

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit