শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

কারাগার থেকে যে বার্তা দিলেন ইমরান খান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ‘মাদার অব অল রিগিং’-এর অবসান করতে হবে। এ ছাড়া ভোট কারচুপি পাকিস্তানকে বিশ্বব্যাপী হাসির পাত্রে পরিণত করছে বলে জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারাবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করেন তার বোন আলেমা খান। এ সময় তিনি বোনকে এসব কথা বলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

সাংবাদিকদের আলেমা খান জানান, তার কাছে এসব কথা বলেছেন ইমরান খান। বিভিন্ন মামলায় ৩৪ বছরের সাজা পেয়ে বর্তমানে এই কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান।

এ সময় আলেমা খানের কাছে সাংবাদিকরা জানতে চান ‘মাদার অব অল রিগিং’-এর দ্বারা ইমরান খান কী বোঝাতে চেয়েছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর মানে হলো পিটিআইকে ভেঙে দেওয়া, নির্বাচনি প্রতীক ব্যাট কেড়ে নেওয়া, দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া, প্রার্থীদের নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা এবং সভা-সমাবেশের অধিকার থেকে বঞ্চিত করা।

ইমরানের বোন আলেমা বলেন, ইমরান খান দেশে দায়মুক্তির সংস্কৃতির অবসান চান। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম রক্ষা করতে জনগণের ম্যান্ডেটকে সম্মান করা উচিত বলেও জানিয়েছেন তিনি।

ইমরান বলেছেন, নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও নির্বাচন-পরবর্তী সময়ে কারচুপির মাধ্যমে পাকিস্তানের জনগণকে তাদের প্রতিনিধি বাছাইয়ের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ভোটের দিন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যখন দেখল তা কাজ করেনি, তখন নির্লজ্জভাবে রাতের আঁধারে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছে দলটি। এ ছাড়া মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন পিটিআইয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান।

কিউএনবি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit