সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

ব্যাটিং ধসের পরও নিশামের ফিফটিতে রংপুরের ১৫০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওপেনার তানজিদ হাসান তামিমের বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে।

এদিন শুরুটা অবশ্য আশাজাগানিয়া হয়নি চট্টগ্রামের জন্য। দ্বিতীয় ওভারেই মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায় তারা। কোনো ধরনের চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ ওয়াসিম নাসুমের বলে আউট হওয়ার আগে ৭ বলে ১ রান করেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৬ রান যোগ হওয়ার পর সৈকত আলীও বিদায় নেন। জেসন হোল্ডারের শিকারে পরিণত হওয়ার আগে ১৭ বলে ১৮ রান করেন।

এদিন চট্টগ্রামের ইনিংসকে মোটামুটি তানজিদ তামিমের ‘ওয়ান ম্যান শো’ বলা চলে। ওপর দিকে টম ব্রুস যোগ্য সঙ্গ দেন। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার ৫৮ বলে শতক পূর্ণ করেন। বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পথে ৭টি করে চার ও ছয় মারেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতেই এটি এই ব্যাটারের প্রথম শতক। সেঞ্চুরি পূর্ণ করার পর ৭ বলে আরও ১৬ রান যোগ করে ১৯তম ওভারে ওয়েইন পারনেলের বলে বোল্ড হন তানজিদ। ৮টি করে চার ও ছয়ে ইনিংস সাজান তিনি।

শেষদিকে টম ব্রুস ঝড় তোলেন। সেই সঙ্গে রোমারিও শেফার্ড ও অধিনায়ক শুভাগত হোম ক্যামিও ইনিংসে চট্টগ্রামকে বড় সংগ্রহ এনে দেন। ৫ বলে ১০ রান করেন রোমারিও। ৩ বলে ৭ রানে অপরাজিত থাকেন শুভাগত। ব্রুস ২৩ বলে ২টি করে চার ও ছয়ে করেন ৩৬ রান। খুলনার পক্ষে পারনেল, নাসুম, হোল্ডার ও মুকিদুল একটি করে উইকেট শিকার করেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit