সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
 সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কায়রোতে হামাসপ্রধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ মিশর সফরে গেছেন। মঙ্গলবার ইসমাইল হানিয়া মিসরের রাজধানী কায়রো পৌঁছান।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসমাইল হানিয়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধিদল মিশর সফরে গেছে। গাজায় আগ্রাসন বন্ধ, গাজার বাসিন্দাদের ত্রাণসহায়তা দেওয়া ও ফিলিস্তিনিদের লক্ষ্য অর্জনের বিষয়ে মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তারা।

উপসাগরীয় দেশ কাতার গাজায় যুদ্ধবিরতির জন্য হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতায় নেতৃত্ব দিচ্ছে। দেশটির সঙ্গে মিশর ও যুক্তরাষ্ট্রও আছে। কয়েক দিন আগে কাতারের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী হওয়ার মতো কিছু ঘটছে না বলার পর কায়রো সফরে গেলেন হামাসপ্রধান।

সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধ বন্ধে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হয়। এরপর গত শনিবার কাতারের প্রধানমন্ত্রী আবদুলরহমান আল-থানি বলেন, গত কয়েক দিনের আলোচনা থেকে আশান্বিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

 গাজায় ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। এ প্রস্তাবে গাজায় যত দ্রুত সম্ভব সাময়িক যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রস্তাবে যুক্তরাষ্ট্র বলেছে, গাজার দক্ষিণের শহর রাফায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে ওয়াশিংটন।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit