শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

যুদ্ধ থামলেও আগস্টের মধ্যে গাজায় আরও ৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে: রিপোর্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের স্বাধীন গবেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় লড়াই এখনই বন্ধ হয়ে গেলেও ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে সৃষ্ট জনস্বাস্থ্য সংকটের কারণে আগামী ছয় মাসে সেখানে আরও প্রায় আট হাজার মানুষ মারা যেতে পারে।

গাজার হাসপাতালগুলো লড়াইয়ের কারণে বিধ্বস্ত হয়ে পড়েছে এবং এর ২৩ লাখ বাসিন্দার ৮৫ শতাংশেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে। ডায়রিয়ার মতো রোগের পাশাপাশি জনাকীর্ণ আশ্রয়কেন্দ্রগুলিতে অপুষ্টির ঘটনা বাড়ছে।

যুক্তরাষ্ট্রের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এবং জনস হপকিন্স সেন্টার ফর হিউম্যানিটারিয়ান হেলথের শিক্ষাবিদদের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে পরিসংখ্যান এসেছে, আগামী ছয় মাসে গাজায় অতিরিক্ত মৃত্যুর কারণ হতে পারে চলমান সংঘাত।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, জনস্বাস্থ্যের কারণে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ ইসরায়েলে জনস্বাস্থ্যের অবনতি ঘটেনি।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit