সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বই মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে..পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বই পাঠের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পুলিশ সুপারের উদ্যোগে প্রথমবারের মতো নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে ’’বই পাঠ” উৎসব অনুষ্ঠিত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)  খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি  জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।

পুলিশ সুপার মহোদয় উপস্থিত ছাত্র-ছাত্রীদের বলেন, যখন বই পড়বে তখন আশপাশে কোনো স্মার্টফোন বা ডিজিটাল ডিভাইস রাখবে না। বই পড়ছো এ সময় মোবাইলের একটা নোটিফিকেশনের আওয়াজ তোমার পড়ার বিঘ্ন ঘটাতে পারে। মনোযোগে যেন ব্যাঘাত না ঘটে তার জন্য নিরিবিলি পরিবেশ বই পড়ার স্থান হিসেবে নির্বাচন করবে। প্রযুক্তি আমাদের মনোযোগের ক্ষমতা অনেকটাই নষ্ট করেছে। একদিকে মেসেজের রিপ্লাই, আরেকদিকে ব্রাউজিং, আবার ইমেইল চেক। একসঙ্গে অনেক কাজের এমন বিরূপ আচরণে আমাদের স্ট্রেস বাড়ে। ফলে আমরা মনোযোগ হারাই। বই মস্তিষ্কের কার্যক্ষমতা এবং মনোযোগ দুটোই বৃদ্ধি করে। পাশাপাশি বয়ে আনে মানসিক প্রশান্তি।

প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি  জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) বলেন, বই মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে। জীবন চলার পথ দেখায়। বই পড়ার অভ্যাস গড়তে পারলে জীবন হয় সুন্দর ও সমৃদ্ধ। অন্যান্য সুকর্মের মতোই বই পড়া অভ্যাসে পরিণত হয় সচেতন পরিশ্রম দ্বারা।বক্তব্য শেষে পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদেরকে দুটি দলে (৬ষ্ঠ – ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র টিম এবং ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে সিনিয়র টিম) ভাগ করেন।

তিনি নির্ধারিত দুটি দলের জন্য দুটি বই পাঠ করার জন্য নির্ধারণ করে দেন। সিনিয়র টিমকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ’’কারাগারের রোজনামচা” এবং জুনিয়র টিমকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মুজিবকন্যা শেখ হাসিনার লেখা ’’আমাদের ছোট রাসেল সোনা” নামক বইগুলো পাঠ করার জন্য প্রদান করা হয়। বই পাঠ শেষে শিক্ষার্থীদেরকে পাঠ্য বিষয় থেকে ১০টি করে প্রশ্ন লিখতে বলা হয়। 

বই পাঠ অনুষ্ঠানের সমাপ্তিতে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাননীয় পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত প্রশ্নসমূহ থেকে গুরুত্বের বিবেচনায় সবচেয়ে সৃজনশীল প্রশ্নকারীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করবেন। মূলত শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যেই খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়  “বাংলাদেশ পুলিশের” পক্ষ থেকে প্রথমবারের মতো খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

এসময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন লেডিস ক্লাবের সহ-সভানেত্রী  ফারহানা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দিন, পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর হোসেন, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির জেলা কর্মকর্তা জনাব আজিমুদ্দিন সহ অত্র হাই স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit