বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

শিল্পী সমিতির সদস্য হলেন এলিনা শাম্মী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : আবারও শুরু হয়ে গেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে তোড়জোড়। আগামী এপ্রিলে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে জনপ্রিয় দুই খল নায়ক ডিপজল ও মিশা সওদাগর একটি প্যানেল গঠন করেছেন। তবে শিল্পী সমিতির নির্বাচনকে টক অব দ্য টাউন করে তোলা দুই শিল্পী নিপুণ ও জায়েদ খান কিন্তু এখনো নির্বাচন নিয়ে তেমনভাবে সরব হননি মিডিয়ার সামনে।

এই নির্বাচনে আগে প্রতিবারই নতুন কিছু শিল্পী ভোটার হিসেবে যুক্ত হন। ছোট ও বড়পর্দার অভিনেত্রী এলিনা শাম্মীও এবার শিল্পী সমিতির সদস্য হয়েছেন। সে কথা নিজেই জানিয়েছেন তার ফেসবুকে। বিষয়টি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

‘দরদ’ সিনেমার শুটিংয়ের ফাঁকে এলিনা ও সুপারস্টার শাকিব খান


গত কয়েক বছরে শাম্মী অভিনীত সিনেমার মধ্যে মুক্তি পেয়েছে শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’, ড.অরুপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’, অরণ্য পলাশের ‘গন্তব্য’, আশরাফ শিশিরের ‘আমরা একটা সিনেমা বানাবো’, সাঈফ চন্দনের ‘লোকাল’, রাকিবুল ইসলাম রাকিবের ‘ভাইয়ারে’, আসিফ আকবরের ‘এম আর নাইন’, মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গীপাড়ার খোকা’, ইফতেখার শুভর ‘মুখোশ’, অনন্য মামুনের ‘কসাই’ ও ‘রেডিও’, জুলফিকার জাহেদীর ‘কাগজ’, হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, শ্যাম বেনেগালের ‘মুজিব : একটি জাতির রূপকার’ ও সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’গুলো । এছাড়া মুক্তির অপেক্ষায় আছে অনন্য মামুনের ‘দরদ’সহ আরও বেশকিছু সিনেমা।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit