বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

হাসপাতালে শুয়ে তিশার জন্মদিন পালন ফারুকীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : আজ ছোট ও বড়পর্দায় নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন। যদিও এই অভিনেত্রী নিজের জন্মদিনটি কখনোই ঘটা করে পালন করেন না। ব্যক্তিগত দিনটি একান্তই আপনজনের সঙ্গে কাটান। তবে এবারের জন্মদিনটি তিশার জন্য অন্যরকম। তার স্বামী প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এখনো তার চিকিৎসা চলছে। এরইমধ্যে আবার ছোট্ট কন্যা ইলহামও অসুস্থ হয়ে হাসপাতালে! সংসার, সন্তান এবং ফারুকীর দেখভাল, সবটাই এখন অভিনেত্রী তিশার কাঁধে।

এমন সময়ে এতো তিশার জন্মদিন। গতকাল রাত ১২টা থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক তারকাই তিশাকে শুভেচ্ছা জানিয়েছেন। সবাই জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি তার যে একটি সংগ্রামের সময় যাচ্ছে সে কথা উল্লেখ করেছেন। নিজের এতো অসুস্থতার মধ্যেও ফারুকী কিন্তু প্রিয় স্ত্রীর জন্মদিনটি মনে রেখেছেন। কেকটি ছোট্ট হোক, তারপরও ব্যবস্থা করেছেন হাসপাতালে বসেই! শুধু কি তাই? উপহার দিতেও ভোলেননি। একটি সোনার আঙটি উপহার দিয়েছেন তিশাকে। সেই আঙটি আর কেকের ছবি ফেসবুকে পোস্ট করে আবেগাপ্লুত তিশা লিখেছেন, ‘আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরও এক অভিজ্ঞতা যোগ হলো। হসপিটালে বসে জন্মদিন পালন করলাম। থ্যাংকস ফারুকী জীবনের এতো ঝড়ের মধ্যে আমার জন্মদিন টা মনে রাখার জন্য।’

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী দম্পতি


এদিকে, তিশা বেশ লম্বা সময় মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কাজে ফিরেছেন। গত বছর তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ বঙ্গমাতার চরিত্রে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি বিট্রিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতার বায়োপিকেও নাম ভূমিকায় অভিনয় করেছেন। স্বামী ফারুকীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘অটোবায়োগ্রাফি’তেও তার অভিনয় যথেষ্ট আলোচিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit