শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ইবোলার ঝুঁকি নিয়ে সতর্ক সৌদি আরব, ৩ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সঙ্গে চীন যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত হয়েছে: মাহদী আমিন বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ

অন্ধকার জগতের গল্পে অপূর্বর ‘ডার্ক জাস্টিস’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : ছোটপর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব কেতাদুরস্ত পোশাক পরে মেরে পাটপাট করছেন একদল গুণ্ডাকে। কখনও আবার বিচারকের পোশাকে বিচারের রায় দিচ্ছেন। ‘ডার্ক জাস্টিস’ টেলি সিনেমার ট্রেইলারে এভাবেই দেখা দিলেন অপূর্ব। ট্রেইলার দেখে মনে হচ্ছে, সমাজের অন্ধকার জগতের গল্প বলবে ‘ডার্ক জাস্টিস’।

যে গল্পে খুনের মামলায় জড়িয়ে যাওয়া প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিতে সবাই ভয় পায়। আর সেই মামলার সুবিচারে অপূর্ব বদ্ধপরিকর। টেলি সিনেমায় এই অভিনেতার সঙ্গে আরও কাজ করেছেন রাশেদ মামুন অপু, ইরফান সাজ্জাদ, মনিরা মিঠু, জয়রাজ, শাহেদ আলী সুজন, শায়লা সাবি, অনিন্দিতা মিমি।

আজ ২০ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘ডার্ক জাস্টিস’। শাকিব খানকে নিয়ে তরুণ নির্মাতা তপু খান নির্মাণ করেন ‘লিডার : আমিই বাংলাদেশ’। এই নির্মাতা এবার নির্মাণ করছেন ‘ডার্ক জাস্টিস’ নামের এই টেলিছবি।

‘ডার্ক জাস্টিস’-এ অভিনয় করেছেন অপূর্ব ও শায়লা সাবি


‘ডার্ক জাস্টিস’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। এর গল্প ভাবনা আকবর হায়দার মুন্নার। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালকের সঙ্গে দেলোয়ার হোসেন দিল। ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এই ফিল্ম।

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit