বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরিতে খুলনাকে শক্ত চ্যালেঞ্জ চট্টগ্রামের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওপেনার তানজিদ হাসান তামিমের বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে।

এদিন শুরুটা অবশ্য আশাজাগানিয়া হয়নি চট্টগ্রামের জন্য। দ্বিতীয় ওভারেই মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায় তারা। কোনো ধরনের চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ ওয়াসিম নাসুমের বলে আউট হওয়ার আগে ৭ বলে ১ রান করেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৬ রান যোগ হওয়ার পর সৈকত আলীও বিদায় নেন। জেসন হোল্ডারের শিকারে পরিণত হওয়ার আগে ১৭ বলে ১৮ রান করেন।

এদিন চট্টগ্রামের ইনিংসকে মোটামুটি তানজিদ তামিমের ‘ওয়ান ম্যান শো’ বলা চলে। ওপর দিকে টম ব্রুস যোগ্য সঙ্গ দেন। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার ৫৮ বলে শতক পূর্ণ করেন। বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পথে ৭টি করে চার ও ছয় মারেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতেই এটি এই ব্যাটারের প্রথম শতক।

সেঞ্চুরি পূর্ণ করার পর ৭ বলে আরও ১৬ রান যোগ করে ১৯তম ওভারে ওয়েইন পারনেলের বলে বোল্ড হন তানজিদ। ৮টি করে চার ও ছয়ে ইনিংস সাজান তিনি। শেষদিকে টম ব্রুস ঝড় তোলেন। সেই সঙ্গে রোমারিও শেফার্ড ও অধিনায়ক শুভাগত হোম ক্যামিও ইনিংসে চট্টগ্রামকে বড় সংগ্রহ এনে দেন। ৫ বলে ১০ রান করেন রোমারিও। ৩ বলে ৭ রানে অপরাজিত থাকেন শুভাগত। ব্রুস ২৩ বলে ২টি করে চার ও ছয়ে করেন ৩৬ রান। খুলনার পক্ষে পারনেল, নাসুম, হোল্ডার ও মুকিদুল একটি করে উইকেট শিকার করেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit