সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
 সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

এবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে প্রশ্ন করলেন ব্যারিস্টার সুমন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালকে উদ্দেশে করে পুলিশের নীতিমালা কথা বলেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 

সোমবার বিকালে সংসদে এ প্রশ্ন করেন ব্যারিস্টার সুমন। 

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, আমার আসনে চুনারুঘাট ও মাধবপুর উপজেলা। দুই উপজেলায় একই জনসংখ্যা রয়েছে। মাধবপুরে সাতটি পুলিশ ফাঁড়ি রয়েছে। তবে চুনারুঘাটে ১৭টি চা বাগান, দুটি রিজার্ভ ফরেস্ট রয়েছে অথচ একটি ফাঁড়িও নাই। আপনারা যে নীতিমালার কথা বলছেন, এর আওতায় গিয়ে কী করলে সাতটির জায়গায় চা বাগানের শ্রমিকদের জন্য অন্তত দু-একটি ফাঁড়ি দিলেও আমি চালিয়ে নিতে পারব।

ব্যারিস্টার সুমনের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, আমি আগেও বলেছি, যেখানে প্রয়োজন সেখানেই কিন্তু আমরা পুলিশ বাহিনী নিয়োগ করি।

যেখানে প্রয়োজন তদন্ত কেন্দ্র করছি, থানা করছি, তাৎক্ষণিক ক্যাম্পের ব্যবস্থা করছি। সংসদ সদস্য সুমনের এলাকায়ও প্রয়োজন দেখা দিলে নিশ্চয় আমরা ব্যবস্থা নেব। তবে আমাদের নীতিমালা রয়েছে। 

তিনি আরও বলেন, ওইখানকার পুলিশ সুপারের মাধ্যমে চিঠি পাঠালে আমরা ব্যবস্থা নেব। আমি মনে করি, ওই এলাকা খুব সুন্দর অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো। এর পরও সংসদ সদস্য যেহেতেু প্রস্তাব উত্থাপন করেছেন, আমরা এটা বিবেচনা করব।

এর আগেও সংসদ অধিবেশনে অংশ নিয়ে তথ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীকে নানা সমস্য নিয়ে প্রশ্ন করেছিলেন ব্যারিস্টার সুমন 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। 

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit