রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

অদ্বৈত মল্লবর্মণের জন্মভিটায় কাল হতে শুরু গ্রন্থমেলা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ Time View
বাদল আহাম্মদ খান  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মল্লবর্মণের জন্মভিটা গোকর্ণঘাট এলাকায় আগামীকাল মঙ্গলবার হতে শুরু হচ্ছে তিনদিন ব্যাপি অদ্বৈত গ্রন্থমেলা-২০২৪। মেলার ২০টি স্টলে বই বিক্রির পাশাপাশি মঞ্চে আলোচনা, কবিতা পাঠ, দলীয় আবৃত্তি, সংগীত পরিবেশন ও বাউল গান অনুষ্ঠিত হবে। মেলাটি চলবে আগমনী বৃহস্পতিবার পর্যন্ত। ভারত ও বাংলাদেশের কবি সাহিত্যিকরা মেলায় অংশগ্রহনের কথা রয়েছে।   

এবারের মেলায় অদ্বৈত পুরস্কার-২০২৪ পাচ্ছেন অদ্বৈত গবেষক অধ্যাপক শান্তনু কায়সার (মরণোত্তর)। পুরস্কার হিসেবে ফুল, উত্তরীয়, সনদ ও নগদ ২৫ হাজার টাকা দেওয়া হবে।আগামীকাল  মঙ্গলবার বিকেল চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। 

এ উপলক্ষে আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে মেলার আয়োজক অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র। গ্রন্থমেলার আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস এ সময় জানান, মেলায় দেশ বিদেশের কবি সাহিত্যিকরা অংশ নিবেন।

মেলাটি সাংস্কৃতিক উৎসবে রূপ নিবে বলে আমরা আশা করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অদ্বৈত মেলার পুরস্কার কমিটির আহবায়ক কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অদ্বৈত মেলার প্রচার কমিটির আহবায়ক মো. মনির হোসেন।

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit