রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বার্ষিকত্রুীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বার্ষিকত্রুীড়া,  চিত্রাংকন,কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত। সোমবার (১৯ফেব্রুয়ারি)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়  মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বার্ষিকত্রুীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আশরাফুল আলম সিরাজী, মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টার মো.আজগর হোসেন,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অনুপম শীল, উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী,মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা  সভাপতি মো.মাসুদ পারভেজ  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক, আলুটিলা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খাদেমুল ইসলাম, আলুটিলা হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার,  গোমতি ভবানী চরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এরশাদ আলী, বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিবালা ত্রিপুরা, সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি’র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,  পড়ালেখা পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলার কোন বিকল্প নেই,। মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে, ও খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু ও যুবদের পর্যায়ে এর মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। 

প্রতিযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।পরে  সকল প্রতিযোগিতায় বিজয়ীদের মঝে সনদ পত্র সহ পুরস্কার  তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit