রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা ও শিশুদের মাঝে জন্ম নিবন্ধন বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৭ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন”এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা ও  মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন উদ্বোধন ও শিশুদের মাঝে জন্ম নিবন্ধন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি ) সকাল ১১টার দিকে  মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী এর সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভা ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ (উপ-সচিব)নাজমুন আরা সুলতানা।

এসময়মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শেখ আবুল হাসনাত,মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাভনী চাকমা,মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক ডা:কে এম আমজাদ হোসেন, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো.পেয়ার আহম্মেদ মজুমদার, ,বড়নাল ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াছ,বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো.রহমত উল্লাহ, আমতলী ইউপি চেয়ারম্যান মো.আব্দুল গণি,মাটিরাঙ্গা সদর ইউপি সচিব মো.রফিকুল ইসলাম, আলুটিলা হৃদয় মেম্বারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তার, গকুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ পারভেজ, সহ জন প্রতিনিধি, ইউপি সচিবগন, ,টিকাদান কর্মী, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে গ্রাম পুলিশদের সহযোগিতায় ইউপি সচিবগণ শতভাগ তালিকা প্রণয়ন করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জমি রেজিস্ট্রেশনসহ ১৮টির অধিক সেবা পেতে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামুলক উল্লেখ করে খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ ধারা ৮ (১) অনুযায়ী শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন করা তার পিতা-মাতা বা অভিভাবকের জন্য বাধ্যতামূলক। পাশাপাশি ৪টি ক্ষেত্রে মৃত্যু সনদ বাধ্যতামুলক। তিনি আরো বলেন,  শিশুর জন্মের পরপর টিকা কেন্দ্র অথবা ইউনিয়ন পরিষদের সেবা কেন্দ্রে ইনফরমেশন জানালে জন্ম নিবন্ধন সনদ ঘরে পৌঁছে যাবে। অনুষ্ঠানে শিশু জন্মের পর ১ থেকে ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ ও উক্ত উপহার প্রদান করা হবে। 
আলোচনা সভা শেষে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলার উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ (উপ-সচিব)নাজমুন আরা সুলতানা ক্যাম্পেইনে আগত অভিভাবক দের সাথে মতবিনিময় এবং শিশুদের মধ্যে শুভেচ্ছা স্মারক ও ইউনিয়ন পরিষদ তহবিল হতে  মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, গরীব কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন। 

 

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit