শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম

ফুলবাড়ীতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংক এর ফিতা কেটে শুভ উদ্বোধন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা মেইন রোডের ঢাকামোড় নামক স্থানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংক এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে ফুলবাড়ী উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে কোরআন তেলোয়াত করেন মোঃ জাহাঙ্গীর আলম।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর সভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং এর মদন মোহন কর্মকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ম্যানেজার ফুলবাড়ী শাখা এর আনোয়ার পারভেজ। ফুলবাড়ী পৌরসভার প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, তৌফিক হোসেন অফিসার এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট। এ সময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক মাইটিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু, সাংবাদিক আল আমিন বিন আমজাদ সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit