মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

খাগড়াছড়িতে পুনাকের উদ্যোগে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে “বই পাঠ” উৎসব

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যােগে প্রথমবারের মতো  “বই পাঠ” উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (১৮ই ফেব্রুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যােগে পুলিশ লাইন্স স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে  প্রথমবারের মতো  “বই পাঠ” উৎসব এর উদ্বোধন করেন খাগড়াছড়ি  জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) ।

এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো.জসীম উদ্দিন, খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ মো.তফিকুল আলম সহ প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।  শিক্ষার্থীদেরকে দুটি দলে (৬ষ্ঠ – ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র টিম এবং ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে সিনিয়র টিম) ভাগ করেন। তিনি নির্ধারিত দুটি দলের জন্য দুটি বই পাঠ করার জন্য নির্ধারণ করে দেন।

সিনিয়র টিমকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা “কারাগারের রোজনামচা” এবং জুনিয়র টিমকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মুজিবকন্যা শেখ হাসিনার লেখা “আমাদের ছোট রাসেল সোনা” নামক বইগুলো পাঠ করার জন্য প্রদান করা হয়। বই পাঠ শেষে শিক্ষার্থীদেরকে পাঠ্য বিষয় থেকে ১০টি করে প্রশ্ন লিখতে বলা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন,বাংলাকে মাতৃভাষা হিসেবে পেতে বুকের রক্ত দিয়েছেন আমাদের ভাষা শহীদগণ। তাঁদের এই ত্যাগের যথার্থ সম্মান প্রদর্শন করতে বাংলা ভাষা চর্চার ক্ষুদ্র প্রয়াস হিসেবে মূলত শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যেই  এই বই পাঠ উৎসবের জানিয়ে তিনি আরো বলেন,বাংলাদেশ পুুলিশের” পক্ষ থেকে প্রথমবারের মতো খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেন।

 

 

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit