বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান? ‘উনি কি গালি দিলেন না দোয়া দিলেন, কিছুই বুঝলাম না’ রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চলে এলে কি অজু ভেঙে যাবে?

চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতির পিকনিক আইনজীবীদের মিলনমেলায় পরিণত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকায় অবস্থানরত বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের আইনজীবীদের সংগঠন ‘বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতি’র উদ্যোগে বার্ষিক সফর এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর চট্টগ্রামের আইনজীবীদের পিকনিক হলেও দেশের তারকা আইনজীবীদের পদচারণায় মুখরিত হয়ে মিলনমেলায় পরিণত হয় ড্রিম হলিডে পার্ক।জানা যায়, ঢাকায় অবস্থানরত এক সময়ের বৃহত্তর চট্টগ্রাম তথা চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি জেলার আইনজীবীদের নিয়ে গঠিত ‘বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতি’ প্রতি বছর পিকনিকের আয়োজন করে।এ বছর তাদের পিকনিক স্পট ছিল ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ড্রিম হলিডে পার্ক।

যাত্রা: গতকাল সকাল সাড়ে আটটায় হাইকোর্টের মাজার গেট থেকে বাসে করে আইনজীবীরা নরসিংদীর উদ্দেশ্য যাত্রা শুরু করে। গুলিস্তান, যাত্রাবাড়ী ,ডেমরা, রূপগঞ্জ, আড়াইহাজার এবং নরসিংদীর মাধবদী হয়ে সকাল সাড়ে দশটার দিকে পাঁচদোনা ইউনিয়নের ড্রিম হলিডে পার্কে পৌঁছে আইনজীবীরা।মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান: অনুষ্ঠানের শুরুতেই যাত্রা পথে ক্লান্ত আইনজীবীদের সতেজ করতে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।চট্টগ্রামের আঞ্চলিক গান ‘মধু হই হই’ গান গেয়ে সবাই কে মাতিয়ে তুলেন এডভোকেট রূপা। দুপুরের পর ‘নাম ঠিকানা জানা নাই’ এবং ‘সিনার লগে গাতি রাইক্কুম তোয়ারে’ এই দুইটি গান বাজিয়ে দর্শকদের মাতিয়ে তুলেন চট্টগ্রামের কৃতি সন্তান বিচারপতি শেখ হাসান আরিফ, ‘শ্রাবণের মেঘ গুলো জড়ো হলো আকাশে গান’  গেয়ে মাতিয়ে রাখেন  সহকারী এটর্নী জেনারেল মির্জা মোঃ শোয়েব মুহিত ,বসন্ত বাতাসে সই গো গান গেয়েছেন মাসুদ রানা ,আমন্ত্রিত শিল্পী আলভী সহ দুইজন শিল্পী সুরের মূর্ছনায় ভাসিয়ে দেন দর্শকদের।

বারের নির্বাচনে মনোনীত প্রার্থীদের ভিড়:

বৃহত্তর চট্টগ্রামের আইনজীবীদের পিকনিক হলেও দেশের ‘তারকা আইনজীবী’দের পদচারণায় মুখরিত হয়ে পিকনিক স্পট পরিণত হয় আইনজীবীদের মিলনমেলায়।সকালে সুপ্রিমকোর্ট বারের নির্বাচনে আওয়ামী লীগপন্থী সাদা দলের সভাপতি পদ প্রার্থী এডভোকেট আবু সাঈদ সাগর, সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হক সহ একঝাঁক তারকা আইনজীবী আসন্ন নির্বাচনে দোয়া এবং ভোট প্রার্থনা করেন।আওয়ামী লীগপন্থী আইনজীবীরা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আসেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনিও আসন্ন নির্বাচনে দোয়া এবং ভোট প্রার্থনা করেন। রুহুল কুদ্দুস কাজল চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আসেন একই প্যানেলের সভাপতি পদপ্রার্থী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির টানা ৭ বারের সাবেক  সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি খাবারের টেবিলে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করেন।পরে মঞ্চে গিয়ে  আসন্ন নির্বাচনে দোয়া এবং ভোট প্রার্থনা করেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দুই প্যানেলের মনোনীত প্রার্থীরা ছাড়াও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দুই প্যানেলের মনোনীত প্রার্থীরা মঞ্চে গিয়ে আসন্ন নির্বাচনে দোয়া এবং ভোট প্রার্থনা করেন।রুহুল কুদ্দুস কাজলের চমক: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আইনজীবীদের এই বার্ষিক সফরে  ক্রীড়া প্রতিযোগিতার মহিলা ইভেন্টে বিজয়ী এক নারী কে পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার দেন।আবেগঘন কণ্ঠে দোয়া চাইলেন এডভোকেট আব্দুর 

রশীদ মোল্লা:

ঢাকা বারের নির্বাচনে ‘ট্রেজারার’ পদে টানা ৩য় বার বিজয় ছিনতাই হওয়ার পর এবার একই পদে  জয়ের আশায় চতুর্থবার লড়ছেন এডভোকেট রশিদ মোল্লা। তিনি মঞ্চে গিয়ে আবেগঘন কণ্ঠে আসন্ন নির্বাচনে দোয়া প্রার্থনা করেন।

ভিওআইপিদের আগমনে প্রাণবন্ত পিকনিক:

বিচারপতি, শীর্ষ আইনজীবী এবং আমলাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পিকনিক স্পট।চট্টগ্রামের কৃতি সন্তান  বিচারপতি আবদুস সালাম মামুন ,বিচারপতি হাবিবুল গণি,ফটিকছড়ির সন্তান সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী, সংগঠনের সভাপতি এডভোকেট মুরাদ রেজা, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম,নরসিংদী সদর উপজেলার ইউএনও এবং চট্টগ্রামের হাটহাজারীর মেয়ে আসমা সুলতানা নাসরিন সহ বৃহত্তর চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি এবং বক্তব্য ছিল খুবই আকর্ষণীয়।ক্রীড়া প্রতিযোগিতা: অনুষ্ঠানে শিশু এবং মহিলাদের জন্য কয়েকটি ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট ছিল। সাথে ছিল লাকি কুপন এবং র‍্যাফেল ড্র। সন্ধ্যায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফিরতি: সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পিকনিক স্পট থেকে নিজস্ব গাড়ি এবং পিকনিকের বাসে করে ঢাকায় ফিরে আসেন আইনজীবীরা।বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করি যেম জানান, “চট্টগ্রাম আমাদের আবেগের জায়গা। বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতির মাধ্যমে ঢাকায় অবস্থানরত বৃহত্তর চট্টগ্রামের আইনজীবীরা আমরা পরিবার সহ এখানে একত্রিত হতে পেরেছি।সবার সাথে মিলিত হওয়ার সুযোগে আমরা পরস্পর কুশল বিনিময় করতে পেরেছি। এটাই প্রত্যাশা ছিল। ভবিষ্যতে এই সমিতি চট্টগ্রামের  আইনজীবী এবং মানুষের  কল্যাণে  কাজ করে যাবে”।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit