সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

ইসরায়েলের ৬০ সংস্থাকে সন্ত্রাসীর তালিকাভুক্ত করেছে আরব লিগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আরব লিগ ৬০ ইসরায়েলি সংস্থা ও উগ্রপন্থি বসতি স্থাপনকারী দলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। তাদের বিরুদ্ধে আল আকসা প্রাঙ্গণ জবরদখল এবং পশ্চিম তীরে বসতি স্থাপন করার অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংগঠনটি।

একই বৈঠক থেকে ২২ ইসরায়েলি ব্যক্তির বিরুদ্ধেও ফিলিস্তিনি মানুষের ওপর গণহত্যার অভিযোগ এনেছে আরব লিগ। এবার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যেতে চায় সংস্থাটি।

আর ইসরায়েলকে বসতি স্থাপন ও আগ্রাসনের কাজে সহায়তা করা ৯৭টি কোম্পানিকেও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে আরব লিগের নেতারা। লিগভুক্ত দেশগুলো এ সিদ্ধান্ত কার্যকর করতে চূড়ান্ত ব্যবস্থা নেবে। 

গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষের প্রাণ গেছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। খাবার ও সুপেয় পানির অভাবে ভুগছেন অনেকে। এর মাঝেই জাতিসংঘে ফিলিস্তিনি সহায়তা বিষয়ক তহবিলে সাহায্য দেয়া বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি মার্কিন মিত্র দেশ।

সূত্র: প্রেস টিভি

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit