সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নাভালনির মৃত্যু নিয়ে সন্দিহান স্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কারাবান্দী অবস্থায় বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। অশ্রুসিক্ত নাভালনায়া বলেন, আমরা পুতিন সরকারকে বিশ্বাস করতে পারি না। তারা সবসময় মিথ্যা বলে। স্থানীয় সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

অ্যালেক্সি নাভালনি যদি সত্যিই মৃত্যুবরণ করে থাকে সেক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নাভালনির স্ত্রী।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কীভাবে নাভালনির মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনেকে ভাবছেন, নাভালনিও হয়ত প্রেসিডেন্ট পুতিনের অন্যান্য শত্রুদের মতোই রহস্যময় পরিণতি বরণ করেছেন। শত্রুকে সরাতে মোক্ষম চালই হয়ত চেলেছেন পুতিন। একে একে পথের কাঁটা সরাচ্ছেন তিনি। ভাড়াটে সৈন্য ওয়াগনার প্রধান প্রিগোজিনের পর এবার সর্বশেষ শিকার হয়ে থাকতে পারেন নাভালনি।

রুশ কারা কর্তৃপক্ষের ভাষ্যমতে, নাভালনি হাঁটার পর অসুস্থ বোধ করেন। এর কিছুক্ষণ পরই তিনি জ্ঞান হারান। দ্রুত চিকিৎসক ও অ্যাম্বুলেন্স দলকে ডাকা হয়। তার জ্ঞান ফিরিয়ে আনা চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, অ্যালেক্সি নাভালনির মৃত্যু কী ভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলা হচ্ছে। তারাই প্রতিবেদন দেবেন।

কারাবান্দী অবস্থায় আলেক্সি নাভালনির মৃত্যুতে রাশিয়াসহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। নাভালনির মৃত্যুতে তার ডেপুটি ইভান ঝদানভ এক্স-এ বলেছেন, নাভালনির আত্মীয়দের ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যুর বিষয়ে অবহিত করা উচিত ছিল, কিন্তু সেই সিয়ম মেনে কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

রাশিয়ান সংবাদপত্র সম্পাদক এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দিমিত্রি মুরাতোভ রয়টার্সের সঙ্গে কথা বলার সময় নাভালনির মৃত্যুকে ‘হত্যা’ বলে অভিহিত করে বলেন, তিনি বিশ্বাস করেন যে, কারাগারের পরিস্থিতি নাভালনির মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

নাভালনির মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর জন্য পরিণতি ভোগ করতে হতে পারে বলে সতর্ক করে বাইডেন বলেন, নাভালনির মৃত্যুতে তিনি আশ্চর্য নন, তবে ক্ষুব্ধ হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit