বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মকে গণিত শিক্ষার প্রতি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে  ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ বছর জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড দেশের ৮ টি অঞ্চলের মধ্যে ৫টি অঞ্চল যথাক্রমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট অঞ্চলে আজ ১৬ ফেব্রুয়ারি (২০২৪) সকালে একযোগে উদ্বোধন করা হয়। 

ঢাকা দক্ষিণ:

ঢাকা দক্ষিণ অঞ্চলের অলিম্পিয়াড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বাংলাদেশ গণিত সমিতি সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ শরীফুল ইসলাম।

সিলেট:

সিলেট অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ কবির হোসেন। আরও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ মাহবুবুর রশিদ।

চট্টগ্রাম:

চট্টগ্রাম অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার । আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য বেনু কুমার দে। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ আমান উল্ল্যাহ।

খুলনা:

খুলনা অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার । আরো উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান।

বরিশাল:

বরিশাল অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান।

একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণের মাধ্যমে উদ্ভোধনী পর্ব সমাপ্ত হয়। ৫টি অঞ্চলে সকাল ১০:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমাপনী সেশন শুরু হয় ২.৩০টায় । গণিত বিষয়ক প্রশ্নোত্তর পর্বের তাৎক্ষণিক জবাব দিবেন দেশবরেণ্য গণিতজ্ঞবৃন্দ। বিকেলে ফলাফল  প্রকাশ করা হয় ও বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় ।উল্লেখ্য, প্রথম পর্বে ঢাকা উত্তর, রাজশাহী ও রংপুর অঞ্চল ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে আগামী ২৬ এপ্রিল জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড এর চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনুষ্ঠিত হবে ।প্রত্যেক অঞ্চলের শ্রেষ্ঠ ১০ জন করে সর্বমোট ৮০ জন প্রতিযোগীর অংশগ্রহণে উক্ত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব  অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ ১০ জন প্রতিযোগীকে সার্টিফিকেট, ক্রেষ্ট ছাড়াও আর্থিক পুরস্কার প্রদান করা হবে। 

উল্লেখ্য যে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণিত সমিতি এদেশে গণিতের প্রচার, প্রসার ও উৎকর্ষ সাধনে নিয়োজিত একমাত্র অলাভজনক সংস্থা।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit