মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

যেভাবে ভালো কাজের সুযোগ মেলে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : ইসলামী পরিভাষায় তাওফিক বলতে আল্লাহ কর্তৃক কাউকে কোনো ভালো কাজের সুযোগ প্রদান করা। মুসলিম সমাজে যেকোনো ভালো কাজে নিজের জন্য বা অন্যের জন্য আল্লাহর দরবারে তাওফিক প্রার্থনা করার রীতি রয়েছে।

তাওফিক আল্লাহর পক্ষ থেকে

আল্লাহ নিজ অনুগ্রহে বান্দাদের ভালো কাজের তাওফিক দেন। কেবল আল্লাহর পক্ষ থেকেই মানুষ তাওফিক লাভ করে।

ইরশাদ হয়েছে, ‘আমি তো আমার সাধ্যমতো সংস্কারই করতে চাই। আমার কার্যসাধন তো আল্লাহরই সাহায্যে; আমি তাঁরই ওপর নির্ভর করি এবং আমি তাঁরই অভিমুখী।’ (সুরা : হুদ, আয়াত : ৮৮)

তাওফিক লাভের উপায়

ভালো কাজের সুযোগ তথা তাওফিক হলো আল্লাহর একান্ত অনুগ্রহ। তবে কিছু কিছু আমলের মাধ্যমে বান্দা আল্লাহর এই অনুগ্রহ লাভ করতে পারে।

এমন কয়েকটি কাজ হলো—

১. আল্লাহর অনুগ্রহ : কোনো আমল ছাড়া কেবল আল্লাহর অনুগ্রহেও ব্যক্তি তাওফিক লাভ করতে পারে। ইরশাদ হয়েছে, ‘আমি তো আমার সাধ্যমতো সংস্কারই করতে চাই। আমার কার্যসাধন তো আল্লাহরই সাহায্যে; আমি তাঁরই ওপর নির্ভর করি এবং আমি তাঁরই অভিমুখী।’ (সুরা হুদ, আয়াত : ৮৮)

২. নিয়তের সততা : দাম্পত্য কলহের ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত।’ (সুরা : নিসা, আয়াত : ৩৫)

৩. আল্লাহর ওপর আস্থা : যারা আল্লাহর ওপর আস্থাশীল আল্লাহ তাদের পথ খুলে দেন। ইরশাদ হয়েছে, ‘আমার কার্যসাধন তো আল্লাহরই সাহায্যে; আমি তাঁরই ওপর নির্ভর করি এবং আমি তাঁরই অভিমুখী। (সুরা : হুদ, আয়াত : ৮৮)

৪. দৃঢ় প্রত্যয় : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে পরকাল, আল্লাহ সেই ব্যক্তির অন্তরকে অভাবমুক্ত করে দেবেন এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্র করে সুসংযত করে দেবেন, তখন তার কাছে দুনিয়াটা নগণ্য হয়ে দেখা দেবে। (সুনানে তিরমিজি, হাদিস : ২৪৬৫)

৫. প্রচেষ্টা : কেউ ভালো কাজে সচেষ্ট হলে আল্লাহ পথ খুলে দেন।

ইরশাদ হয়েছে, ‘যারা আমার উদ্দেশে সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সত্কর্মপরায়ণদের সঙ্গে থাকেন।’ (সুরা : আনকাবুত, আয়াত :  ৬৯)

৬. দোয়া : দোয়া আল্লাহর অনুগ্রহকে ত্বরান্বিত করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া হলো : হে আল্লাহ! আমি আপনার রহমতপ্রার্থী। কাজেই আমাকে এক পলকের জন্যও আমার নিজের কাছে সোপর্দ করবেন না এবং আমার সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিন। আর আপনিই একমাত্র উপাস্য। (সুনানে আবি দাউদ, হাদিস : ৫০৯০)

আল্লাহ সবাইকে নেক কাজের তাওফিক দিন।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit