রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে খেলাধুলায় বাধা প্রদানে যুবকদের মানববন্ধন

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে অবস্থিত ফুলবাড়ী সরকারি কলেজের পরিত্যক্ত মাঠে খেলাধুলা করায় যুবকদের বাধা প্রদান করেন জাগরণী নারী কল্যাণ সংস্থার সভাপতি সুফিয়া স্মৃতি। আজ শুক্রবার সকাল ১১ টায় এলাকার যুবকেরা খেলাধুলার জন্য ফুটবল নিয়ে মাঠে নামলে বাধা প্রদান করেন স্মৃতি,পরে তিনি ঝাড়ু দিয়ে এলাকার ছেলেদের মারতে উদ্বুদ্ধ হন।

এরই প্রতিবাদে আজ জুমার নামাজের পর হাজির মোড়ে মানববন্ধন করেন এলাকার শতাধিক যুবক। মানববন্ধনে তারা জানান, এই মাঠে দীর্ঘ ২০ বছর যাবত খেলাধুলা হয়ে আসছে, কখনো কেউ বাধা প্রদান করেনি। বেশ কিছুদিন ধরে জাগরণী নারী কল্যাণ সংস্থার সভাপতি সুফিয়া স্মৃতি যুবকদের খেলাধুলায় বাধা প্রদান করে আসছেন,এবং বিভিন্ন সময় হুমকি ধমকি প্রদান করেন।

যুবকদের শান্তিপূর্ণ মানববন্ধনে বাধা প্রদান করেন সুফিয়া স্মৃতি ও তার বোন ফাতেমা। আজ সকালে তিনি বলেন এই মাঠে কোন খেলা চলবে না এই মাঠে আমি সবজি চাষ করব। এ বিষয়ে এলাকার সর্বস্তরের জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit