রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ময়মনসিংহ এসএসসি ও সমমান পরীক্ষা পরিদর্শনে শিক্ষা বোর্ড চেয়ারম্যান পরিদর্শন করেন।

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবু তাহের আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ পরিদর্শন করেছেন। এ সময় তিনি নগরীর ময়মনসিংহ জিলা স্কুল, মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়, সানফ্লাওয়ার আইডিয়াল হাই স্কুলসহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে চেয়ারম্যান পরীক্ষা চলমান কেন্দ্রসমূহের বিভিন্ন কক্ষে প্রবেশ করেন ও কেন্দ্রসমূহে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা কামনা করেন তিনি। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, মাউশি’র ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাগণ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তাগণ।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান এর দেয়া তথ্য মতে জানা যায়, ময়মনসিংহ বিভাগের ১৫৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ বোর্ডের আওতায় জেলাগুলোর মধ্যে ময়মনসিংহ জেলায় ৫২ হাজার ৭৯১ জন, জামালপুর জেলায় ২৯ হাজার ৭২১ জন, নেত্রকোনা জেলায় ২২ হাজার ৩২৮ জন, শেরপুর জেলায় ১৫ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এতে ৪টি জেলায় সর্বমোট পরিক্ষার্থী সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৩৩৫ জন। যার মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ১৩৭ জন এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৫৯ হাজার ১৯৮ জন। আরো জানা যায়, বিজ্ঞান বিভাগে ৪৩ হাজার ৪০৩ জন, মানবিক বিভাগে ৭০ হাজার ৫২৮ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ৪০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের ভাস্যমতে , পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি ২০২৪ হতে ১২ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত ময়মনসিংহ জেলা ও উপজেলায় অবস্থিত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা সুষ্ঠুর স্বার্থে বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit