বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদযাপন ,উপাচার্যের পূজামণ্ডপ পরিদর্শন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সরস্বতী পূজা উপলক্ষ্যে গতকাল ১৪ ফেব্রুয়ারি (২০২৪) বুধবার সন্ধ্যায় জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

এসময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সরস্বতী পূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল দীর্ঘকাল ধরে সাড়ম্বরে এই উৎসব আয়োজন করে আসছে। দেশে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকে তখন মানুষ সকল উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে”।

 অসাম্প্রদায়িক ও মানবিকতার প্রতীক এই উৎসব থেকে শিক্ষার্থীরা শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতাসহ সকল ক্ষেত্রে বলীয়ান হওয়ার প্রয়াস নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পূজা উৎসব আয়োজনের জন্য জগন্নাথ হল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit