বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ঢাবিতে ‘৫ম বাংলাদেশ ইকনোমিক্স সামিট’ শুরু

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ক্লাব ‘ইকনোমিক্স স্টাডি সেন্টার’-এর উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘৫ম বাংলাদেশ ইকনোমিক্স সামিট’।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ১৫ ফেব্রুয়ারি (২০২৪) বৃহস্পতিবার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামিট উদ্বোধন করেন।

ইকনোমিক্স স্টাডি সেন্টারের সভাপতি ফারহা তাসনিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মাসুদা ইয়াসমিন এবং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. সেলিম রায়হান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই ইকনোমিক্স সামিটের সফলতা কামনা করে বলেন, “শিক্ষার্থীরাই আমাদের ‘চেইঞ্জমেকার’। এধরনের সামিট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ-প্রকৃতি সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতিটি হলে এনভায়রনমেন্টাল এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্লাব প্রতিষ্ঠা করা হবে”। 

শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। উল্লেখ্য, ৩-দিনব্যাপী এই সামিট-এ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। সামিটের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে প্যানেল ডিসকাশন, স্টাডি সার্কেল, ইকনোমিক্স অলিম্পিয়াড, পলিসি ডিবেট, ভিজ্যুয়ালাইজেশন প্রভৃতি।

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit