রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

চৌগাছায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

এম এ রহিম চৌগাছা ( যশোর)
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় নির্মাণাধীন ভবণের তিনতলার ছাদ থেকে পড়ে নুরুল উদ্দীন (৪৫) নামের এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝড়ের সময় চৌগাছা পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত নুরুল উদ্দীন চুয়াডাঙ্গা জেলার জীবন নগরের নওয়াব আলীর ছেলে ও চৌগাছা পৌর শহরের বিশ্বাসপাড়া এলাকার সাখাওয়াত হোসেনের জামাতা। তিনি স্ত্রী সন্তান নিয়ে তার শ্বশুর বাড়ি বিশ্বাস পাড়ায় বসবাস করতেন।  

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পৌর ভবণের সামনে আক্তার হোসেনের নির্মাণাধীন ভবণের ছয়তলায় স্যানিটারির কাজ করছিলেন। বিকেলে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে তিনি তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নামতে যায়। এসময় ধুলোবালিতে সিঁড়ি ঠিক করতে না পেরে তিনতলা থেকে নির্মাণাধীন লিফটের রুমে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারী মডেল হাসপতালে নিয়ে যান।

তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। সন্ধ্যায় যশোর  নেওয়ার পথেই নুর উদ্দীনের মৃত্যু হয়। নুরুল উদ্দীন ১ মেয়ে ও ২ ছেলে সন্তানের বাবা ছিলেন। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit