বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

নরসিংদী পল্লি মঙ্গল কর্মসূচির বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে স্বল্প আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করেছে পল্লি মঙ্গল কর্মসূচি নরসিংদী শাখা। সদর উপজেলার চিনিশপুরে অবস্থিত সমিতির কেন্দ্রে প্রায় ৮শতাধিক মানুষের মাঝে চক্ষু, গাইনী ও মেডিসিন বিষয়ে চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। সংস্থাটির পক্ষ থেকে সকল সেবা গ্রহণকারী ব্যাক্তিদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

এই কর্মসূচির পাশাপাশি পিএমকে স্বাস্থ্য কেন্দ্রের টেলি মেডিসিন সেবা কার্যক্রম চালু করেছে। পল্লি মঙ্গল কর্মসূচির স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ খায়রুল বাশার জানান, পিএম কের প্রধান নির্বাহী মহোদয়ের বিশেষ উদ্যোগে সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনের লক্ষে সমিতি সারাদেশে এই কার্যক্রম শুরু করেছে, যা অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পোগ্রাম ম্যানেজার সফিকুর রহমান, শাখা ব্যবস্থাপক মনির হোসেনসহ সমিতির উর্ধ¦তন কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit