শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

ট্রাম্প ক্ষমতায় ফিরলে জেলেনস্কিকে শান্তি আলোচনায় বাধ্য করবেন : রিপোর্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন জো বাইডেনের বিরুদ্ধে জয়ী হলে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার পরিকল্পনা করছেন। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ব্লুমবার্গ।

খবর অনুসারে, ট্রাম্প প্রেসিডেন্ট হলে ন্যাটো মিত্রদের দেওয়া বেশ কয়েকটি প্রতিরক্ষা প্রতিশ্রুতিও প্রত্যাহার করে নিতে পারেন। বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিরা বলেছেন, ট্রাম্পের সম্ভাব্য অভিষেকের পরপরই তার উপদেষ্টারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং তার রাশিয়ান প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনার উপায় নিয়ে কথা বলেছেন।

ব্লুমবার্গের মতে, একজন উপদেষ্টা জানিয়েছেন, ওয়াশিংটন ব্যাপক সামরিক সহায়তা হ্রাস করার হুমকি দিয়ে কিয়েভকে মস্কোর সাথে শান্তি আলোচনায় বসার জন্য চাপ দিতে পারে। এছাড়া ইউক্রেনে সহায়তা বাড়ানোর হুমকি দিয়েও রাশিয়াকে আলোচনায় বসতে উদ্ধুব্ধ করতে পারে। ব্লুমবার্গ সূত্র আরও জানিয়েছে, ট্রাম্পের সহযোগীরা রাশিয়ান কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেননি। কারণ বেসরকারী মার্কিন সংস্থাগুলোর বিদেশি প্রশাসনের সাথে আলোচনা করা অবৈধ হবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit