রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম

স্পর্শিয়ার বরের পরিচয় জানা গেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : জানা গেছে, স্পর্শিয়ার বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। তিনি চট্টগ্রামের ছেলে। পড়াশোনা করেছেন দেশের বাইরে। বর্তমানে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্রসৈকতে স্পর্শিয়ার গায়েহলুদ ও সংগীতানুষ্ঠান হয়। বুধবার  ইনানী সমুদ্রসৈকতে চলছে তাদের বিয়ের আয়োজন, যেখানে দুপক্ষের ঘনিষ্ঠজনরা আছেন।
জানা গেছে, পারিবারিক পছন্দেই বিয়ে করেছেন স্পর্শিয়া। উভয়ের পরিচয় কেবল বিয়ের দেখাদেখিকে কেন্দ্র করেই। স্পর্শিয়া ও নাওঈদের এক কমন বন্ধু ঘটক হিসেবে কাজ করেছেন বলে জানা গেছে।
 
প্রসঙ্গত, অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে শোবিজে পা রাখেন। ক্যারিয়ারের একযুগে অজস্র বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ শিরোনামের জিঙ্গেলের টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি।
 
শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit