বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

জাতিসংঘে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন-রাশিয়ার কথার লড়াই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে বিদ্রোহী হুতিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য জাতিসংঘে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কড়া সমালোচনা করেছে রাশিয়া ও চীন। তারা দাবি করেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইয়েমেনে হুতিদের সামরিক স্থাপনায় বেআইনিভাবে হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর পাল্টা জবাব দেন যুক্তরাষ্ট্রের ডেপুটি রাষ্ট্রদূত রবার্ট উড এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড। খবর সিটিভি নিউজের

তারা বলেন, হুতিদের হামলা বেআইনি। তাদের বিরুদ্ধে উপযুক্ত এবং আইনগত যে ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিয়েছে তা তাদের আত্মরক্ষার জন্য করা হয়েছে। উডওয়ার্ড বলেন, হুতিদের আক্রমণের কারণে বৈশ্বিক শিপিং লাইনের খরচ বৃদ্ধি পেয়েছে। ওই অঞ্চলে খাদ্য ও মানবিক সহায়তার মূল্যও বৃদ্ধি পেয়েছে। জবাবে জাতিসংঘের উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিনস্কি এবং চীনের রাষ্ট্রদূত ঝাং জুন যুক্তি তুলে ধরেন যে, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমোদন কখনোই দেয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিষদের এক বৈঠকে উভয়পক্ষের মধ্যে এভাবে কথার লড়াই হয়। 

এ সময় ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রান্ডবার্গ বলেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ইয়েমেনে শান্তি পুনঃস্থাপনের প্রতিশ্রুতি ধীরগতির হয়েছে। গাজা ও লোহিত সাগরে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। নভেম্বর থেকে লোহিত সাগরে বিভিন্ন জাহাজকে টার্গেট করে আসছে হুতি বিদ্রোহীরা।

তারা গাজায় যুদ্ধবিরতি দাবি করে। ইসরাইলের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন বিভিন্ন নৌজাহাজে তারা মাঝে মাঝেই হামলা করে। লোহিত সাগর হলো এশিয়া, ভূমধ্যসাগর ও ইউরোপের মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি শিপিং রুট। সম্প্রতি তাদের ক্ষেপণাস্ত্র সংগ্রহশালা এবং তা উৎক্ষেপণকেন্দ্রকে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সমর্থন আছে অন্য মিত্রদের।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit