বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

সিরাজগঞ্জে শিশুকে হত্যা, সৎ বাবাসহ আটক ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজ হওয়ার পাঁচদিন পর সানজিদা খাতুন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সলঙ্গা থানার অলিদহ পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করেন। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শিশুটির সৎ বাবা শরিফুল ইসলাম ও হাসমত আলী নামে প্রতিবেশী এক মামাকে আটক করেছে। নয় বছর বয়সী শিশু সানজিদা খাতুন আমশড়া গ্রামের শাহিনের মেয়ে। আটক শরিফুল অলিদহ গ্রামের নুরালের ছেলে ও হাসমত আলী একই গ্রামের আবু হানিফ শেখের ছেলে। 

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, সানজিদার মা জরিনা খাতুনের প্রথম স্বামী শাহিনের সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর শরিফুলকে বিয়ে করেন। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দেড় মাস আগে জরিনা খাতুন স্বামী শরিফুলকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। শরিফুল তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে জরিনার প্রতিবেশী ভাই প্রভাবশালী হাসমত আলীর শরণাপন্ন হন। এসময় হাসমত আলী প্রথম পক্ষের মেয়ে সানজিদাকে অপহরণ করে তার কাছে দিলে জরিনাকে তার কাছে ফেরত দিবে এবং ১২ হাজার টাকাও দিবে আশ্বাস দেয়। এ অবস্থায় দুজন মিলেই সানজিদাকে অপহরণের পরিকল্পনা করে। গত ১০ ফেব্রুয়ারি মাদ্রাসায় যাবার পথে হাসমত ও শরিফুল সানজিদাকে অপহরণের চেষ্টা করে। সানজিদা চিৎকার করলে তাকে গলাটিপে হত্যার পর কবর স্থানের জঙ্গলে মরদেহ ফেলে রেখে যায়। পরে ওই রাতে আবারো দুজন ফিরে এসে মরদেহটি একটি ধানক্ষেতে পুতে রাখে। 

অন্যদিকে, অনেক খোঁজাখুঁজির পর সানজিদার সন্ধান না পেয়ে ১১ ফেব্রুয়ারি তার নানা জহুরুল ইসলাম থানায় জিডি করেন। জিডির পর পুলিশ অনুসন্ধান চালিয়ে শরিফুল ও হাসমতকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে দুজনেই সানজিদাকে হত্যার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যমতে ধানক্ষেতে পুতে রাখা অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। 

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit