রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন ওয়েব ফিকশন নিয়ে আবারও গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে পরীমণি দল থেকে বাদ পড়ে ট্রিপল সেঞ্চুরি আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

আইসিসিআর স্কলারশিপের আওতায় ভারতে উচ্চশিক্ষায় পূর্ণ শিক্ষাবৃত্তির সুযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৬ Time View

ডেস্ক নিউজ : আইসিসিআর স্কলারশিপ স্কিমের আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভারতে উচ্চশিক্ষা লাভের সুযোগ লাভ করতে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা। এই স্কিমের আওতায় সুবর্ণজয়ন্তী স্কলারশিপ এবং লতা মঙ্গেশকর নাচ ও সঙ্গীত স্কলারশিপের অধীনে আবেদন করতে পারবেন মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা, যারা কিনা ভারতের বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির সুযোগ খুঁজছেন। মেডিসিন, প্যারামেডিকেল (নার্সিং/ফিজিওথেরাপি, এনাস্থেসিয়া), ফ্যাশন, আইন, সমন্বিত কোর্স বাদে সকল ক্ষেত্রে স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। 

ঢাকার ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যে প্রার্থীরা ICCR স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তারা https://www.sjsdhaka.gov.in-এ লগ ইন করে পৃথক লগইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে অনলাইনে আবেদন জমা দিতে পারেন। আবেদন অথবা ভর্তির জন্য ICCR A2A পোর্টাল উন্মুক্ত থাকবে ২০ ফেব্রুয়ারি, ২০২৪-থেকে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২৪। 

ICCR স্কলারশিপ স্কিমের বিস্তারিত নির্দেশিকা https://www.sjsdhaka.gov.in অথবা https://a2ascholarships.iccr.gov.in-এ দেওয়া রয়েছে।

বিস্তারিত জানার জন্য HCI ওয়েবসাইট (https://www.hcidhaka.gov.in) অথবা দূতাবাসের ফেসবুক পৃষ্ঠায় (IndiaInBangladesh) লগ ইন করতে হবে অথবা শিক্ষা শাখা, ভারতীয় হাই কমিশন, প্লট নং ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২-এই ঠিকানায় সরাসরি যোগাযোগ করা যাবে। 

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit