বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

কাগজপত্রহীন ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট পাবেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাগজপত্রহীন ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশ স্থগিত ঘোষণা করলেন প্রেসিডেন্ট বাইডেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এমন এক আদেশ জারি করা হয়েছে গাজায় ইসরায়েলি বর্বরতার পরিপ্রেক্ষিতে। 

ফিলিস্তিনিরা নিজ বসতভিটায় একেবারেই নিরাপদ নয় বলে সামনের ১৮ মাস পর্যন্ত বাইডেনের এই নির্দেশ বলবৎ থাকবে। হোয়াইট হাউজ থেকে বিতরণ করা এক স্মারকের পত্রে বলা হয়েছে- যুক্তরাষ্ট্রে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে যারা কাগজপত্রহীন অথবা যাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি রয়েছে, তারা সেই ঝুঁকিতে থাকবে না সামনের ১৮ মাস পর্যন্ত। 

প্রেসিডেন্ট বাইডেন তার নির্দেশনায় উল্লেখ করেছেন, ‘যেসব বেসামরিক মানুষেরা গাজায় ভয়ংকর বিপদে রয়েছে, তাদের মানবাধিকার সুরক্ষা তথা নিরাপত্তার জন্যে আমি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলের বহিষ্কারাদেশ স্থগিত রাখা হলো। 

ফিলিস্তিনি শিক্ষার্থী, ট্যুরিস্ট, কর্মজীবী মানুষেরা নির্বিঘ্নে বসবাস করতে এবং নিজ নিজ কাজ অবাধে চালানোর সুযোগ পেলেন বলে মনে করা হচ্ছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত তারা ভয়হীনভাবে যুক্তরাষ্ট্রে বাস করতে পারবেন। এদের অনেকে ওয়ার্ক পারমিটও পাবেন। 

বাইডেন তার নির্দেশনায় আরও বলেছেন, আমি হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে আরো নির্দেশ দিচ্ছি যে, যারা এই আদেশের আওতায় আসবেন তারা যেন ওয়ার্কপারমিট পান। 

উল্লেখ্য যে, গাজায় ইসরায়েলি হামলায় ব্যবহৃত সকল সর্বাধুনিক অস্ত্র দিয়েছে বাইডেন প্রশাসন। নিরস্ত্র মানুষ হত্যায় তা ব্যবহৃত হচ্ছে। এহেন অবস্থার অবসানে স্থায়ী যুদ্ধ বিরতির দাবি পূরণেও বাইডেন আন্তরিক কোন উদ্যোগ না নেয়ায় মুসলিম আমেরিকানরা ক্ষুব্ধ। সামনের নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মুসলিম আমেরিকানদের শীর্ষ নেতারা ইতিমধ্যেই হুমকির পরিপ্রেক্ষিতে বাইডেন এ নির্দেশ জারি করলেন বলে অনেকের ধারণা। 

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit