বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

বিপুলসংখ্যক বাংলাদেশিসহ লাখো বিদেশিকে মুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিপুলসংখ্যক বাংলাদেশিসহ লাখো বিদেশীকে মুক্তি প্রদানের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন দফতর। রিপাবলিকানরা সীমান্ত সুরক্ষাসহ অভিবাসন দফতরে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা নিয়োগের বিষয়টি বাজেটে সাঁয় না দেয়ায় ডেমক্র্যাটরা এমন ডিটেনশন সেন্টার খালি করতে বাধ্য হচ্ছেন বলে হোয়াইট হাউজের বরাত দিয়ে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটন পোস্ট সংবাদ প্রকাশ করেছে। 

এতে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষাসহ অভিবাসনের কার্যক্রম ত্বরান্বিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইচ্ছায় বাজেটে ৬ বিলিয়ন ডলারের অতিরিক্ত বরাদ্ধ চাওয়া হয়েছিল। কিন্তু রিপাবলিকানরা সিনেটে পাশ হওয়া বিল থেকে তা বাদ দিতে বাধ্য করেছেন। এজন্য বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়া বিদেশীদের মধ্যে যারা সীমান্তরক্ষী কর্তৃক গ্রেফতারের পর ডিটেনশন সেন্টারে রয়েছেন তাদের থাকা-খাওয়ার সংস্থান করা অসম্ভব হয়ে পড়ায় লক্ষাধিক অবৈধ অভিবাসীকে মুক্তির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবটি সংশ্লিষ্ট সকলের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও পদস্থ কর্মকর্তাগণের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট উল্লেখ করেছে। 

প্রসঙ্গত, সেন্ট্রাল আমেরিকার দেশসমূহ থেকে লাখ লাখ মানুষের মিছিলে বেশ কিছু বাংলাদেশিও ঢুকে পড়েছে। এরমধ্যে অনেকেই সীমান্তে গ্রেফতারের সময়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। অনেকে প্যারলে মুক্তিলাভে সক্ষম হলেও অধিকাংশই ডিটেনশন সেন্টারে রয়েছেন। তাদেরকেই সহজশর্তে মুক্তির প্রক্রিয়া চলছে। 

উল্লেখ্য যে, সীমান্ত অরক্ষিত থাকায় বাইডেনের আমলে প্রতিদিন অবাধে হাজার হাজার বিদেশি ঢুকে পড়ছে এবং এর ফলে সামাজিক অস্থিরতা বিরাজ করছে বলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন। সেই কারণেই বাইডেন প্রশাসন বাজেটে সীমান্তে আরো রক্ষী নিয়োগের অভিপ্রায়ে বাজেট প্রস্তাব করেছিলো। এই বাজেট পাশ হলে সামনের নির্বাচনে বাইডেনের জনপ্রিয়তা আরো বাড়বে বলে মনে করে ট্রাম্প তার রিপাবলিকান সিনেটর-কংগ্রেসম্যানদের বারণ করেন। ফলে বাজেট থেকে ওই প্রসঙ্গটি বাদ দিতে বাধ্য হয়েছেন ডেমক্র্যাটরা। কারণ রিপাবলিকানদের সাপোর্ট ছাড়া কংগ্রেসে কোনও বিলই পাশ করা সম্ভব হচ্ছে না। এর ফলে বিদ্যমান বাজেটে এ খাতে ৭০০ মিলিয়ন ডলারের ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি পুষিয়ে নিতেই ডিটেনশন সেন্টার খালি করার বিকল্প পাচ্ছে না বাইডেন প্রশাসন। 

অপরদিকে, অর্থনীতি বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে- বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অন্তত ৩৫ লাখ বিদেশীকে ওয়ার্ক পারমিট প্রদান করা হয় গত বছর। এরা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। কর্মক্ষম এই মানুষেরা যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাকা চাঙ্গা রেখেছে বলেই এ বছর বড় ধরনের একটি মন্দার ধাক্কা থেকে রক্ষা পেল আমেরিকা। যার সুফল পাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন এবং অর্থনৈতিক অগ্রগতির জের নভেম্বরের ব্যালট যুদ্ধেও প্রভাব ফেলকে বলে প্রধান প্রধান গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit