বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

বাইডেন না ট্রাম্প কাকে পছন্দ, জানালেন পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেনকে পছন্দ করি। তবে যে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করতে রাজি।   

বিনাদ্বিধায় পুতিন বলেন, বাইডেন। তিনি আরও অভিজ্ঞ, অনুমেয় ব্যক্তি। তিনি পুরনো ধারার রাজনীতিবিদ। পরক্ষণেই সামান্য হেসে পুতিন বলেন, তবে আমরা যে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করব, যার ওপর আমেরিকান জনগণ আস্থা রাখে। ২০২৪ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে বাইডেন ও ট্রাম্প দ্বিতীয়বারের মতো পরস্পরের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে এখন উচ্চমাত্রায় রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এখন তলানিতে। এমন প্রেক্ষাপটে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন পুতিন। তবে তার এই মন্তব্য আন্তরিক হিসেবে বিবেচিত না হওয়ার সম্ভাবনাই বেশি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের ক্রমিক পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এসব পদক্ষেপের মধ্যে আছে সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ, মস্কোর ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ, কিয়েভকে বিপুল অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করা।

ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে পুতিনের সমালোচনা করতে তিনি অনাগ্রহী ছিলেন। সাম্প্রতিক ট্রাম্প বলেন, ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্য দেশে হামলা চালাতে রাশিয়াকে উৎসাহিত করবেন তিনি। ট্রাম্পের এমন দৃষ্টিভঙ্গির আলোকে তার অনেক সমালোচকের ধারণা, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে পুতিনকে সুবিধা দেবেন।
 

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit