বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

শনিবার থেকে নতুন সিডিউলে চলবে মেট্রোরেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে নতুন সিডিউলে চলবে মেট্রোরেল। এদিকে সকালে সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে মেট্রোরেল সময় মতো চলাচলে বাধা সৃষ্টি হয় বলেও জানায় তারা।  

শিডিউল বিঘ্ন হওয়ার প্রধান কারণ হিসেবে জানা গেছে, বিদ্যুতের সমস্যা। কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনে দায়িত্বে থাকা এএসআই মাহদি হাসান সময় সংবাদকে এ তথ্য জানান। তিনি বলেন, মেট্রোরেলে বিদ্যুতের ঘাটতি হওয়ার কারণে আজকে এমনটা হয়েছে। তাকেও এই সমস্যায় পড়তে হয়েছে বলে জানান।

 এ সমস্যার স্থায়িত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা ২ মিনিটেও ঠিক হতে পারে, আবার ২ ঘণ্টাও লাগতে পারে। আরও জানা যায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষে এ সমস্যা দেখা দেয়। তবে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি।

মেট্রোরেলের একজন নিয়মিত যাত্রী নাসিমা খাতুন জানান, সকাল ৭টা ৩০ মিনিটে শাহবাগ যাওয়ার জন্য মিরপুর-১০ স্টেশনে অপেক্ষা করছিলেন। ট্রেন আসে ৮টা ১৩ মিনিটে। কিন্তু যাত্রীর উপচেপড়া ভিড়ের কারণে তিনি তাতে উঠতে পারেননি। পরের ট্রেনটি আসে আরও ১০ মিনিট পর।

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় মেট্রোর তারে ঘুড়ি জড়িয়ে পড়ায় মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে সমস্যার সমাধান করে চলাচল শুরু হয়।

এরআগে, গত ৪ ফেব্রুয়ারি মিরপুর-১১ নম্বর স্টেশনে সমস্যার কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে সিগন্যাল সিস্টেমে অসুবিধার কথা বলেছিলেন ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া। এদিকে রাজধানীতে মেট্রোর যাত্রার পর বিদ্যুৎ লাইনে তার পড়া এবং ফানুস আটকে থাকাসহ বিভিন্ন কারণে বেশ কয়েকবার চলাচল বিঘ্নিত হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit