বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

গাজায় প্রাণহানি বেড়ে ২৮ হাজার ৫৭৬

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৫৭৬ জনে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গত একদিনে গাজার অন্তত ১১ স্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে দুই শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বহু মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ১০৩ ফিলিস্তিনি। এতে হামলার ১৩১তম দিনে উপত্যকাটির প্রাণহানি পৌঁছেছে ২৮ হাজার ৫৭৬ জনে। অন্যদিকে একই সময়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ২৯১ জনে। শেষ একদিনে ইসরায়েলি নৃশংসতায় আহত হয়েছে ১৪৫ জন।

উল্লেখ্য, বিগত চার মাসেরও বেশি সময় ধরে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ওই উপত্যকার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে চরম মানবিক সংকটে পড়েছে গাজাবাসী। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit