বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

জোট সরকার গঠন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় : যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নির্বাচন ঘিরে পরিস্থিতি এখনও শান্ত হয়নি। নির্বাচনের ৬ দিন পর গত মঙ্গলবার নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগের সঙ্গে জোট সরকার গঠনের ঘোষণা দেয় পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। এতে তুমুল দরকষাকষি করে অতিরিক্ত সময়ক্ষেপণের পর কোনোভাবে জোড়াতালি দিয়ে একটি জোট সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নওয়াজ নয় পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পিএমএল-এন এর সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এ বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, জোট সরকার গঠনের চেষ্টা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্র দেশটির নতুন সরকারের সঙ্গে কাজ করে যাবে। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিলার।

ম্যাথিউ মিলার বলেন, আপনারা দেখে থাকবেন, সংসদীয় সরকার ব্যবস্থা আছে এমন অনেক দেশে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে তারা জোট গঠন করেছে। তবে এটা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নয়। এটা একান্তই পাকিস্তানের সিদ্ধান্ত। সাংবাদিকের প্রশ্নের উত্তরে মিলার আরও বলেন, এটা স্পষ্ট যে, পাকিস্তানের নির্বাচন প্রতিযোগিতামূলক ছিল। সরকার গঠন হয়ে গেলে আমরা তার সঙ্গে কাজ করতে আগ্রহী।

উল্লেখ্য, পাকিস্তানের নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, ইমরান খানের জেলবন্দি ও অন্যান্য শাস্তির পরও তাঁর দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা অন্যদের চেয়ে ভালো করেছেন, যা ছিল অপ্রত্যাশিত। এতে নওয়াজ ও শাহবাজ শরিফ ভাইদের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সহজেই পরবর্তী সরকার গঠন করবে– এই প্রাথমিক ধারণা ভুল প্রমাণিত হয়। পিটিআই ও পিএমএল-এন উভয় দল বিজয় দাবি করেছে। কিন্তু কোনো দলের পক্ষেই সরকার গঠনের পর্যাপ্ত আসন পাওয়া সম্ভব হয়নি। 

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit