মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

আরব আমিরাতে আরেক মন্দির উদ্বোধন করলেন মোদি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর প্রদেশের অযোধ্যার পরে এবার পশ্চিম এশিয়ার মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুদিনের সফরের দ্বিতীয় দিনে আবু ধাবিতে বিএপিএস (বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা)-এর উদ্যোগে তৈরি হিন্দু মন্দিরের উদ্বোধন করেন তিনি।

সেখানে হাজির ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, বিবেক ওবেরয় এবং গায়ক শঙ্কর মহাদেবন। আবু ধাবিতে এটিই প্রথম হিন্দু মন্দির। আরব আমিরাতে দ্বিতীয়। ওই দেশের বৃহত্তম শহর দুবাইয়ে রয়েছে একটি মন্দির। প্রসঙ্গত, মোদি ক্ষমতায় আসার পরেই আবু ধাবিতে মন্দির গড়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ২০১৫ সালে ইউএই সফরে গিয়েছিলেন মোদি। তার পরই সে দেশের সরকার ঘোষণা করে, তারা হিন্দু মন্দির গড়ার জন্য ২০ হাজার বর্গমিটার জমি বরাদ্দ করবে। 

আবু ধাবির শেখ জায়েদ হাইওয়ের পাশে আবু মুরেইখায় আগের দিন রাতেই প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত স্থানীয় ভারতীয়দের ‘আহলান মোদি’ প্রবাসী ভারতীয়দের উদ্দেশে মোদি বলেন, ‘আমি এখানে আমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মাটির গন্ধ নিয়ে এসেছি যেখানে আপনারা জন্মগ্রহণ করেছিলেন। একইসঙ্গে ১৪০ কোটি ভারতীয়দের বার্তাও এনেছি। সেই বার্তাটি হলো-ভারত আপনাদের ওপর গর্বিত।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit