মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

ভিক্ষা করে লাখপতি: আছে দোতলা বাড়ি, কিনেছেন জমিও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইন্দোরের একটি সড়ক থেকে আটক এবং পরে পুলিশ হেফাজতে নেয়ার পর ইন্দ্রা বাঈ নামের ওই নারী জানান, মাত্র ৪৫ দিনে ভিক্ষা করে তারা আড়াই লাখ রুপি জমিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভিক্ষা করেই একটি দোতলা বাড়ি বানিয়েছেন ইন্দ্রা বাঈ। তার স্বামী ভিক্ষার টাকায় কিনেছেন মোটরসাইকেল। একটি জমিও কিনেছে পরিবারটি।  

বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) ইন্দ্রাকে কারাগারে পাঠানো হয়। আর তার এক মেয়েকে হস্তান্তর করা হয়েছে একটি এনজিও প্রতিষ্ঠানের কাছে। সাত বছর বয়সী এই মেয়ে ছাড়াও ইন্দ্রার আরও চার সন্তান রয়েছে। তাদের বয়স যথাক্রমে ১০, ৮, ৩ ও ২। ভিক্ষুকদের নিয়ে কাজ করা স্থানীয় এনজিওটি বলছে, তারা সাত হাজার ভিক্ষুকের তথ্য যাচাই করেছেন। এদের অর্ধেকই শিশু। সব ভিক্ষুক মিলিয়ে বছরে ২০ কোটি রুপি পায় তারা।
 
ইন্দ্রা বাঈ পুলিশকে জানান, ভিক্ষা করার জন্য তারা এমন রাস্তা বেছে নিতেন, যেখানে তীর্থযাত্রীদের ভিড় থাকতো। এসব রাস্তায় ভিক্ষার জন্য বসিয়ে রাখা হতো শিশুদের। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit